সংক্ষেপ

সংবর্ধনা

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৭৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর আলম প্রধান এতে সভাপতিত্ব করেন। এ সময় পিএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া ৫৩ জন, জেএসসি পরীক্ষায় ৬৮ জন ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাক হাবিব, শিক্ষাবিদ মনতোষ কুমার প্রমুখ বক্তব্য দেন।