সরকারি দল আওয়ামী লীগের কার্যকর উদ্যোগের অভাবে সংলাপের কথাবার্তা এখন রাজনৈতিক তামাশায় পরিণত হচ্ছে বলে মনে করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।গতকাল এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার যদি আগেই নির্বাচনকালীন সরকার সম্পর্কে অনমনীয় অবস্থান গ্রহণ করে, তাহলে সংলাপের আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। তাই নির্বাচনকালীন দলনিরপেক্ষ তদারকি সরকার গঠনে সরকারকে অর্থবহ ও কার্যকর উদ্যোগ নিতে হবে। বিজ্ঞপ্তি।