স্পিকার আবদুল হামিদের নেতৃত্বে ১৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল অস্ট্রেলিয়ায় গেছে। গতকাল রোববার ভোরে তাঁরা সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।সপ্তাহব্যাপী সফরকালে স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের কার্যক্রম প্রত্যক্ষ করা ছাড়াও দুই দেশের স্পিকার ও সংসদ সদস্য পর্যায়ে বৈঠক করবে। এ ছাড়া উভয় দেশের সংসদের কমিটি কার্যক্রম সম্পর্কে অবহিত হবে। ২৮ ফেব্রুয়ারি প্রতিনিধিদলটি ঢাকায় ফিরবে।প্রতিনিধিদলের সদস্যরা হলেন সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, আতিউর রহমান, জিল্লুল হাকিম, এ বি এম ফজলে করিম চৌধুরী, আফজাল হোসেন, এ বি এম আশরাফ উদ্দিন, ইউএনডিপির কারিগরি উপদেষ্টা ওয়ারেন কাহিল, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী ও যুগ্ম সচিব সম্পদ বড়ুয়া এবং সংসদ ও ইউএডিপির কর্মকর্তারা।