অপহরণকারী সন্দেহে ছয়জনকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড।
ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা ও মিরপুর এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে একজন নারীও রয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের আয়োজন করেছে পুলিশ।