সমাবেশ উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিন দিনব্যাপী দশম উপজেলা জাতীয় স্কাউটস সমাবেশ গতকাল বুধবার শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া সমাবেশের উদ্বোধন করেন। দাউদকান্দির ইউএনও মো. আল-আমিনের সভাপতিত্বে এ সময় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডিজিএম বলাই মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।