সংক্ষেপ

সমাবেশ

পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাসদ (মার্ক্সবাদী) এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা রমজান মাসে যেসব অসাধু ব্যবসায়ী পণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা আহ্বায়ক দলিলুর রহমান। বক্তব্য দেন জেলা ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আহ্বায়ক তারকেশ্বর দেবনাথ, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিটুল তালুকদার, জেলা আহ্বায়ক মোবারক করিম প্রমুখ।