সাঁওতাল বিদ্রোহের ১৬১তম দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় ‘সমতল আদিবাসীদের ভূমি রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার’ স্লোগানে সমাবেশ হয়েছে। গতকাল শনিবার পত্নীতলার নজিপুর পৌরসভায় জেলা যুব পরিষদ এ সমাবেশের আয়োজন করে। জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি মার্তিন মুর্মুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, কেন্দ্রীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক, কেন্দ্রীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন মুন্ডা প্রমুখ।