রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটবাজার কর্মজীবী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কুর্শা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত ওই নির্বাচনে ১১৯ জন সদস্য ভোট দেন। সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ভোট পেয়ে আবু তালেব ওই সমিতির সভাপতি ও ৬০ ভোট পেয়ে প্রদীপ কুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।