সংক্ষেপ

সমিতির নির্বাচন

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিএনপি–সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও সহসাধারণ সম্পাদকসহ বাকি ১১টি পদে জিতেছে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে বিএনপি–সমর্থিত বিজয়ীরা হলেন সভাপতি আসাদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহসভাপতি আবদুস সামাদ ও সদস্য নূরুল ইসলাম। আওয়ামী লীগের বিজয়ীদের মধ্যে রয়েছেন সহসভাপতি আমিনুর রহমান, সহসাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, তথ্যপ্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সম্পাদক অলোকেশ রায়, অর্থ সম্পাদক বশীর আহম্মদ প্রমুখ।