সম্পদের বিবরণী চেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামসহ প্রতিষ্ঠানটির চারজনকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এ নোটিশ পাঠিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক শামছুল আলম।
নোটিশ পাঠানো অপর তিনজন হলেন তিতাসের উপমহাব্যবস্থাপক রফিকুল আলম, উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন ও কর্মচারী নুরুল হক মোল্লা। নোটিশে সাত কর্মদিবসের মধ্যে কমিশনের নির্ধারিত ফরমে তাঁদের যাবতীয় সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।