একনজরে

সম্মাননা

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব পণ্ডিত রামকানাই দাসকে। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে গত শুক্রবার রাতে এই অনুষ্ঠান হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন বাউলশিল্পী মকরম আলী শাহ, নৃত্যশিল্পী উষা রায়, সংগীতশিল্পী দিগ্িবজয় শর্মা চৌধুরী, নাট্যশিল্পী শাহ আবু তাহের ও বাদ্যযন্ত্রী অঞ্জন চৌধুরী।