রাঙামাটির বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সম্মেলনে মো. জমির উদ্দিন সভাপতি ও মো. মনছুর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের মিলনায়তনে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধনের পর আলোচনা সভায় বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাঘাইছড়ি আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুছা মাতবর, সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় চাকমা, সদস্য সুচিত্র চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সভাপতি প্রার্থী মো. জমির উদ্দিন ও দীলিপ কুমার দাশ, সাধারণ প্রার্থী মো. মনছুর আলী, মো. শহীদুল ইসলাম, মো. সিরাজ প্রমুখ।