নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি নারী কর্মকর্তাকে উত্ত্যক্ত করার অপরাধে লাল মিয়া নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের সরকারি সফর আলী কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার এসআই মো. আরিফ বলেন, নিজ কার্যালয়ে ঢোকার সময় ওই সরকারি কর্মকর্তাকে লাল মিয়া অশালীন মন্তব্য করেন। এ সময় লাল মিয়াকে ডেকে নিয়ে কার্যালয়ে বসান কর্মকর্তা। পরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়ে লাল মিয়াকে পুলিশে সোপর্দ করেন।