দাবি নতুন জাতীয় পার্টির

সরকারি দলের একগুঁয়েমিতে সমঝোতা ব্যর্থ

কাজী জাফর আহমদের নতুন জাতীয় পার্টি দাবি করেছে, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সমঝোতার প্রচেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারদলীয় কিছু নেতার একগুঁয়ে মনোভাবের কারণে ব্যর্থ হয়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় দলের বিশেষ সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এ অভিযোগ করা হয়।