ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, শেখ হাসিনার সরকার ইসলামী চিহ্ন মুছে ফেলতে চায়। গতকাল রোববার লালবাগে খেলাফতে ইসলামীর ইফতারপূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।আমিনী বলেন, এ দেশ থেকে মুসলমান পরিচয়ে যত আলামত আছে, বর্তমান সরকার তা নিশ্চিহ্ন করে দিচ্ছে। পাসপোর্ট অফিসে টুপি খুলে ছবি তোলার নিয়ম চালু করা হয়েছে। সরকারের যেসব কর্মকর্তা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের বিচারের মুখোমুখি করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, সরকারের একের পর এক জুলুম-নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ সরকারের গজব থেকে মুক্তির জন্য দেশবাসীকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। বিজ্ঞপ্তি।