বিদেশে চিংড়ির বাজার সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এমইউ সি ফুডস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে৷
গতকাল বৃহস্পতিবার এমইউ সি ফুডসের যশোর প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়৷ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান এবং এমইউ সি ফুডসের পরিচালক শ্যামল দাস এতে সই করেন৷ এ সময় ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের খাদ্যনিরাপত্তা বিভাগের প্রধান ইয়ান উইলিয়াম নিবরিং ও প্রধান উপদেষ্টা আরমান আকবরী খান উপস্থিত ছিলেন৷
নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের পাঁচ জেলায় অর্ধলাখ ক্ষুদ্রচাষির (গবাদিপশু পালন, মাছ ও সবজি চাষে নিয়োজিত) জীবনমান উন্নয়নে সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি অ্যান্ড লিংকেজেস (সফল) প্রকল্প বাস্তবায়ন করছে৷ এ সমঝোতা স্মারক সইয়ের ফলে নড়াইল ও যশোরের আড়াই হাজার চিংড়িচাষি এমইউ সি ফুডসের সাপ্লাই চেইনের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন৷ বিজ্ঞপ্তি৷