সহকারী জজ নিয়োগ পরীক্ষা ২৪ সেপ্টেম্বর

সহকারী জজ নিয়োগের জন্য প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। গত ২৮ জুন জুডিশিয়াল সার্ভিস কমিশন এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, এবার ১০১টি পদের বিপরীতে মোট তিন হাজার ১৬১টি আবেদনপত্র জমা পড়েছে।