ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা এলাকায় ৩০ জন প্রতিবন্ধীকে গতকাল রোববার সহায়ক উপকরণ দিয়েছে বেসরকারি সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ইউনুছ আলী। সংস্থা সূত্রে জানা যায়, গতকাল ৩০ জনকে হুইলচেয়ার, টয়লেট-চেয়ার, কৃত্রিম পা, সাইকেল ও শিক্ষা-উপকরণ দেওয়া হয়েছে। এই সংস্থা ভোলা জেলায় ইতিমধ্যে পাঁচ শতাধিক প্রতিবন্ধীকে সহায়তা উপকরণ দিয়েছে।