জাতীয় বিশ্ববিদ্যালয়

সহ-উপাচার্য হলেন অধ্যাপক হাফিজ মুহম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসানকে চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
হাফিজ মুহম্মদ হাসানের নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রথম সহ-উপাচার্য অধ্যাপক মো. আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ।