বরগুনার আমতলী উপজেলার তিন হাজার শিশুকে সাঁতারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) নামে একটি বেসরকারি সংস্থা গত কয়েক মাসে তাদের এ প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে কয়েকজন গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার এবং পানিতে পড়া লোকজনকে উদ্ধারের কৌশল প্রদর্শন করে।সিএমইএসের কর্মকর্তা বিদ্যুৎ রায় জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ এবং ইউরোপীয় কমিশনের সহায়তায় আমতলী উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচ থেকে ১০ বছর বয়সী তিন হাজার শিশুকে সাঁতার ও পানিতে পড়ে যাওয়া লোকজনকে উদ্ধারের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।