প্রথম আলোর বরগুনার নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীনকে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শনিবার বরগুনার আমতলী উপজেলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রথম আলো বন্ধুসভা ও বেসরকারি সংস্থা এনএসএসের উদ্যোগে এনএসএস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আমতলী বন্ধুসভার সভাপতি নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন, মনিরুজ্জামান, রেজাউল করিম, খায়রুল বাশার, লিমা দাস, জয় প্রমুখ।