সংস্কৃতি হোক গণমানুষের মুক্তির হাতিয়ার—এ স্লোগান নিয়ে গতকাল সোমবার বেলা ১১টা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর বালুর মাঠ থেকে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা শুরু হয়েছে। বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’ ও চান্দিনা ভূমিহীন সাংস্কৃতিক দল আয়োজিত পদযাত্রার উদ্বোধন করেন ‘নিজেরা করি’ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বুলবুল। পদযাত্রাটি উপজেলার বরকোটা, মলয়, মোহাম্মদপুর ও পিপিয়াকান্দি এলাকায়ও যাবে। পদযাত্রা চলাকালে আলোচনা, গণসংগীত ও গণনাটক পরিবেশিত হবে।