সাঈদীর আইনজীবীরা পিরোজপুরে

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা গতকাল শুক্রবার পিরোজপুরে এসেছেন। সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হওয়ার পর এই প্রথম তাঁর আইনজীবীরা পিরোজপুরে এলেন।