
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। ২৯ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ ধার্য করেন।