সাতক্ষীরায় গত ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনকালে মাইক বন্ধ হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান গতকাল বৃহস্পতিবার এ কমিটি গঠন করেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।