সাতক্ষীরা সীমান্তের ইছামতী নদীতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বালু বোঝাই একটি নৌকা ডুবে মোসলেম সরদার (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন একই গ্রামের হাসান গাজী ও ইসলাম সরদার। মোসলেম সরদার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।কালীগঞ্জের সোলপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়াচকুরনী ঘটনা সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, সোলপুর-খাজিয়া বিজিবি ক্যাম্পের অদূরে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ থানার কাটাখালী বিএসএফ ক্যাম্পের সামনে নৌকাটি ডুবে যায়। এ সময় দুজন কোনো রকমে তীরে উঠতে পারলেও মোসলেম সরদার নিখোঁজ হন। বিজিবি নদীতে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পায়নি।