বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের একটি আবাসিক হোটেলে জুয়া খেলার অপরাধে সাতজনকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মালেক এ জরিমানা করেন। তাঁরা হলেন, জুয়েল রানা, দুলাল হোসেন, আবদুস ছালাম, শাহাদৎ হোসেন, নাজমুল হোসেন, কাইমুল হোসেন ও হোটেল-মালিক শহিদুল ইসলাম।