সাতজনের দণ্ড

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই সাতজনকে আটক করে পুলিশ। পরে নির্বাহী হাকিম ও ইউএনও রহুল আমিন আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। এর মধ্যে নাহিদ আলম, মিলন হোসেন ও নিতিশকে তিন মাস করে, হাবিবুর রহমান, সবুজ হোসেন ও রায়হান আলমকে ছয় মাস করে এবং হাসান আলীকে নয় মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়।