সাতজন গুলিবিদ্ধ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে সাত গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার কানুদাসকাঠি গ্রামের ব্যবসায়ী মো. জালাল মিয়ার বাড়িতে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং চারজনকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।