সাত জন গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী উপজেলার কালেকান্দি বটতলা এলাকা থেকে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিপ্লব হোসেন, সাইদুর রহমান, জুয়েল রানা, রাজু আহমেদ, আবদুল্লাহ আল মামুন ও মামুনুর রশিদ। র‌্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল বটতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। একই সময় শহরের একটি আবাসিক হোটেল থেকে মোখলেছ বিশ্বাস নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। উভয় ঘটনাতেই মামলা হয়েছে।