সাত বছর পর হলো নরসিংদী জেলা ছাত্রলীগের সম্মেলন

সাত বছর পর নরসিংদী জেলা ছাত্রলীগের সম্মেলনে হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটে মো. শাহ আলম সভাপতি ও শামীম নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায়; সাংসদ নজরুল ইসলাম (বীর প্রতীক), জহিরুল হক, আনোয়ারুল আশরাফ খান ও নজরুল ইসলাম; জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুঞা।জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, আলোচনার মাধ্যমে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।