জাতিসংঘের সাধারণ অধিবেশনে অটিজমবিষয়ক বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। স্থানীয় সময় গত বুধবার ১৯৩টি সদস্যদেশের সম্মতিতে এই প্রস্তাব পাস হয়।অটিজমবিষয়ক বাংলাদেশের প্রস্তাব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, ‘এটি আমাদের দীর্ঘ দুই বছরের চেষ্টার ফসল।’ তিনি বিশ্বদরবারে অটিজম আন্দোলনকে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও অটিজম নেত্রী সায়মা হোসেন পুতুলকে ধন্যবাদ জানান।