প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুরে ফোরামের দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া লিখিত বক্তব্যে বলেন, ককটেল নিক্ষেপের ঘটনা সমগ্র বিচার বিভাগ, বিচারক, বিচারপ্রার্থী ও আইনজীবীদের জন্য হুমকিস্বরূপ। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ নিয়ে কোনো মহল যেন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করে।সংবাদ সম্মেলনে ২৯ নভেম্বর সারা দেশের জেলা আইনজীবী সমিতিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন।