সাভারে ১৬০০ ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঢাকার সাভারের হেমায়েতপুরের যাদুরচর গ্রাম থেকে গতকাল বুধবার এক হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নূর মোহাম্মদ (৩২) ও তাঁর স্ত্রী আসমা আক্তার (২৫)।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গত মঙ্গলবার টেকনাফ থেকে পাঁচ হাজার ইয়াবা বড়ির একটি চালান নূর মোহাম্মদের কাছে আসে। এ রকম খবর পাওয়ার পর অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ফাঁদ পেতে দুজনকে আটক করা হয়।