সায়েরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা সায়েরা খাতুনের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে উপস্থিত ছিলেন। খবর বাসসের৷
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগ নেতা এবং ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।