সার্জেন্ট জহুরুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

.

সার্জেন্ট জহুরুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ১৯৬৯ সালের এই দিনে তিনি নিহত হন। সেই সময় স্বৈরাচার আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব অভিযুক্ত ব্যক্তির নিঃশর্ত মুক্তির দাবিতে গণ-আন্দোলন চলছিল। জহুরুল হকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই আন্দোলন বেগবান হয়। বিজ্ঞপ্তি