
মো. ওহিদুল ইসলাম
দীর্ঘ ১৬ বছর ধরে বুকের ভেতর টিউমারে আক্রান্ত মো. ওহিদুল ইসলাম। বর্তমানে তা ক্যানসারে রূপ নিয়েছে। ওহিদুলের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা গ্রামে। ৭ মে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, এখন তাঁর প্লাস্টিক সার্জারি ও ক্যানসারের চিকিৎসা করতে হবে। ওহিদুল একজন দরিদ্র ভূমিহীন। ধারদেনা করে টিউমার অপসারণের খরচ মিটিয়েছেন। কিন্তু ক্যানসারের চিকিৎসা খরচ মেটাতে পারছেন না। এ জন্য সমাজের সহৃদয় ও বিত্তবান লোকদের সহায়তা চেয়েছেন অসহায় মানুষটি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ওহিদুল ইসলাম, হিসাব নম্বর ০১০.০৪৪৯৯, সোনালী ব্যাংক, পাবলিক সার্ভিস কমিশন শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।