সাহায্যের আবেদন

আবুবকর সিদ্দিক
বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা আবুবকর সিদ্দিক ওরফে তপনের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় তাঁর জীবন বিপন্ন। প্রতি মাসে তাঁকে ৮ থেকে ১২ দফা ডায়ালাইসিস করতে হচ্ছে। এতে একপর্যায়ে গুরুতর শারীরিক সমস্যা হওয়ায় চিকিৎসকেরা ডায়ালাইসিসের বদলে তাঁকে একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু আবুবকর সিদ্দিক অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন করতে পারছেন না। এ জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। আবুবকরকে বাঁচানোর জন্য বিত্তবান ও দানশীলদের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী শাহিনা আকতার। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহিনা আকতার, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১৮-১১১-০০০২৮৪৭, ইউনিয়ন ব্যাংক, বগুড়া শাখা।