চট্টগ্রামে মাদকবিক্রেতা নয়ন হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বাদী নিহতের মা মর্জিনা বেগম প্রথম আলোকে জানান, মামলার প্রধান আসামি মনির, ইলিয়াছ, ভুট্টো ও বাদশাকে বাদ দিয়ে চারজনকে আসামি করে গত সপ্তাহে অভিযোগপত্র দেয় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয় আদালতে। আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
গত ২১ জানুয়ারি নগরের আকবর শাহ থানা এলাকায় নয়নকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।