মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মাটিকাটা গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নিয়ে গেছে। এ ছাড়া ডাকাতদের মারধরে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে মাটিকাটা গ্রামের পরশ আলীর বাড়িতে ১৫-২০ জনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় গৃহকর্তা পরশ আলী (৫০) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৪৫) চিৎকার দিলে তাঁদের লোহার রড দিয়ে আঘাত করা হয়। এরপর তারা তিন ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায়। পরশ আলীর ছেলে জিয়াউল হক জানান, ডাকাতদের মারধরে তাঁর বাবা-মা গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।