সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরনন্দীগাতী গ্রামের হাফিজুল ইসলামকে অ্যাসিড নিক্ষেপের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আবদুস সালেহ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামিরা হলেন উপজেলার সোনতলা গ্রামের মো. কাশেম আলী ও চরনন্দীগাতী গ্রামের বাবু চান।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ৭ এপ্রিল রাতে রিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হাফিজুল ইসলামকে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন আসামিরা। এতে তাঁর মুখমণ্ডল ও শরীর ঝলসে যায়।