এ ক ন জ রে

সিলগালা

অবৈধ গাইড বই বিক্রির অভিযোগে সিলেটের বিশ্বনাথে ‘রাজ্জাকিয়া লাইব্রেরি’ সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলা সদরে অভিযান চালিয়ে নূর লাইব্রেরি, আল-হাফিজ লাইব্রেরি, অনুপমা ট্রেডার্স ও ছাত্রবন্ধু লাইব্রেরিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক গাইড বই জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।