বিএসআরএম গ্রুপ অব কোম্পানির সোলার হাউস সিস্টেম প্রকল্পের অধীন বিনা মূল্যে সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া আদর্শগ্রামের ৪০টি বসতবাড়ি আলোকিতকরণ করা হয়েছে।
সরকারি বিদ্যুৎ থেকে বঞ্চিত দরিদ্র মানুষের ঘরে আলো পৌঁছে দিতে এ প্রকল্প গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংস্থার (টিএমএসএস) সহযোগী প্রতিষ্ঠান টিএমএসএস রিনিউএবেল এনার্জি সোসাইটি প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে সহায়তা দিচ্ছে।
সম্প্রতি বিএসআরএম গ্রুপের পরিচালক তেহসীন জোহের এ প্রকল্পের উদ্বোধন করেন। এ-সংক্রান্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আসামপুর আদর্শগ্রাম স্থানীয় কমিটির চেয়ারম্যান আবদুল জলিল ও দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।