ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের দিন এবং দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিলেট নগরের আম্বরখানা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্র্যাক কর্মকর্তা সালাহ উদ্দিন, আব্দুল আলীম, আব্দুল বাতেন, রবিউল ইসলাম, রোকেয়া বেগম, শাহ এমরান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট প্রতিনিধি।