সিলেট জানান, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে হিজবুত তওহীদের তিন কর্মীকে আটক করেছেন র্যাব-৯-এর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দাজ্জাল ইহুদী খৃষ্টান সভ্যতা নামের তিনটি বই, ৩৮টি সিডি, ২৯০টি লিফলেট ও একটি মাইক জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নিলামালা গ্রামের মো. আল আমিন আনজু (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মো. সোহরাব হোসেন (২৮) ও ময়মনসিংহের মুক্তাগাছার মো. শহীদ (১৮)। উদ্ধার হওয়া আলামতসহ গতকাল শুক্রবার তাঁদের সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।