সিসি ক্যামেরা স্থাপন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার মুখতার ফোয়ারা চত্বরে জেলা পরিষদের অর্থায়নে ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান এর উদ্বোধন করেন। এ উপলক্ষে চত্বরে ইউএনও এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র আবুহানিফ আজাদ প্রমুখ।