চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে মো. বাবুল (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। তিনি কারখানায় কাটারম্যানের কাজ করতেন। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।