সীমান্তের সেই জমিতে বিজিবির নিষেধাজ্ঞা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে অমীমাংসিত সেই জমিতে নিষেধাজ্ঞা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার কুষ্টিয়া ৩২ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এ আদেশ জারি করেন।
গত বৃহস্পতিবার সকালে কয়েকজন বাংলাদেশি কৃষক দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের মহামঞ্চদপুর সীমান্তে জমি চাষ করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বাধা দেন।