সীমান্তে অস্ত্রসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গতকাল শনিবার বশির উদ্দীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, গতকাল সকালে শিংনগর সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বশিরের শরীরে তল্লাশি করে একটি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।