বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত এলাকাগুলোতে পর্যবেক্ষণ টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। নজরদারির লক্ষ্যে এ রাজ্যের বিভিন্ন স্থানে আগে থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে।